
কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান চালায় তারা।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে অভিযান চালানো হয়। শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে পুকুরে অভিযান চালায় র্যাব। অভিযানের একপর্যায়ে সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ধারালো অস্ত্রও পাওয়া গেছে।
মেজর সাদমান ইবনে আলম জানান, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে