স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক, অসাংবিধানিক সরকারের কারণে পৃথিবীর অনেক দেশে ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবন যাপন করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ নব নির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেনি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে। বিরাজনীতি করার চেষ্টা করেছেন। আমরা এ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে