
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু ফাইজা আক্তার প্রাণ হারিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসা ফাইজা হঠাৎ রাস্তায় চলে গেলে দ্রুতগতিতে প্রবেশ করা এসি ল্যান্ডের সরকারি গাড়িটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক দৃশ্য দেখে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা এবং উপস্থিত লোকজন। শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘গাড়িটি খুব দ্রুত আসছিল। চোখের পলকে আমার সন্তান চলে গেল।’
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাঁদের স্থায়ী বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন পুটিয়া গ্রামে।
খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে পৌঁছান। সেখানে শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসি ল্যান্ড নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি জানামাত্র ছুটে আসি। শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজন আমি করব।’
ফাইজার বাবা গাড়িচালককে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে গ্রুপের শিক্ষার্থী।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে