
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘গার্মেন্ট শিল্পে আমরা দ্বিতীয় রপ্তানিকারক দেশ। পোশাকশিল্প যখন আমাদের অর্থনৈতিক ও কর্মসংস্থানের নেতৃত্ব দেয়, তখন গণতন্ত্রের কথা বলে এটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’
আজ সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও লাকসাম উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সমবায়মন্ত্রী এ সময় প্রশ্ন রেখে বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি খাওয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য, বিদ্যুতের জন্য, রাস্তার জন্য, যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য, নিরাপত্তার জন্য। এ সবকিছুই আজ নিশ্চিত করা হয়েছে। তাহলে আপনার আন্দোলন কিসের জন্য?’
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর (মেজর) মিতা সফিনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব খলিল আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, ওয়াকফ প্রশাসক মো. গিয়াস ও লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া।
অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন ও তিনটি প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে তিনি কলেজসংলগ্ন নওয়াব ফয়জুন্নেছার বাড়ির জাদুঘর উদ্বোধন করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে