
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।
তাঁদের অভিযোগের তির বাস প্রতীকের প্রার্থী ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনার সমর্থকদের দিকে। তবে এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন তাহসিন বাহার সূচনা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি করেন।
সূচনা বলেন, এই নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই।
তিনি আরও বলেন, এখন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারাই জানবেন।সাক্কু ও কায়সারের অভিযোগকে অপপ্রচার দাবি করে সূচনা বলেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এর আগে সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
তাঁদেরক নিজের কর্মী দাবি করে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন।’
সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে