কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ভবঘুরের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন যুবক ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
নিহত যুবকদের একজন কুমিল্লার দেবীদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আরেকজনের নাম মো. তুহিন (১৭) বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, এরা সবাই ভবঘুরে ছিল। বিভিন্ন স্টেশনে এরা ঘুরে বেড়াত।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই তিন যুবক মারা গেছেন। তাঁরা ভবঘুরে যুবক। তাঁদের প্রায়ই ট্রেনে এবং রেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে একজনের স্বজনেরা এসে মরদেহ নেবেন না বলে লিখিত দিয়ে গেছেন। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মো. শাহেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে দিয়ে হাঁটতে বের হন। তখন তিনি দেখেন তিনটি মরদেহ পড়ে আছে। একটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, অপর দুজনের দেহ থেকে পা বিচ্ছিন্ন ছিল। তখন দুজন জীবিত ছিলেন। তিনি বলেন, ‘এদের মধ্যে একজন আমার কাছে পানি চেয়েছিল। আমার বাসা দূরে থাকায় পানি আনতে পারিনি। এরই মধ্যে তারা মারা যায়।’
সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান।’ তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে