
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছেন, বিষয়টি জানার চেষ্টা করছি। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। তখন পর্যন্ত দুজন জীবিত ছিলেন। পরে তাঁরা মারা যান।
সদর রসূলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে গেছে। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়েছেন তাঁরা।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে