
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমির চর ডুবে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গোমতীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যে লাগাতার বৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে বৃষ্টি কমে যাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, ‘গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। বর্তমানে তা ৯ দশমিক ৬৮ মিটারে রয়েছে। অর্থাৎ, এখনো প্রায় দেড় মিটার নিচে। বৃষ্টি কমলে এবং উজানের ঢল বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।’
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-এক দিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে।’
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, আগাম সতর্কতা হিসেবে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে