
ছাত্র আন্দোলনে হামলা মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কুমিল্লার গাবতলির নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার প্লাম্বার ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁকে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় গাবতলির নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ ছিল এবং সে একটি মামলার ৮৪ নম্বরে তাঁর নাম রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, সে (জসিম উদ্দিন) একটি মামলার ৮৪ নম্বর আসামি। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে