
কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ছাত্রসহ তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)। রাশেদুল ইসলাম ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, বিকেলে তিনজন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর চাচা শফিক মিয়া বলেন, ‘ভাতিজা আজ ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পরে বজ্রপাতে মৃত্যুর খবর পাই।’
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণী জানান, নিহতদের মধ্যে মেয়ে দুজন নালা দক্ষিণ গ্রামের এবং ছেলেটি খোদেদাউদপুর গ্রামের। ছেলেটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে