
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে এসে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি এলাকা থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়। বন বিভাগের ধারণা, হাতিটি আজ মঙ্গলবার ভোরের দিকে এসে মারা পড়েছে। মৃত হাতিটির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বন বিভাগের দোছড়ি বনবিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
দোছড়ি বনবিট কর্মকর্তা জানান, বনের পাশে লোকালয়ের ভেতর মৃত হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। বিশালদেহী পুরুষ হাতিটি পূর্ণবয়স্ক। হাতিটির গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই।
হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটির সুরতহাল রিপোর্টসহ আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি মাটিতে পুঁতে ফেলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বন বিভাগ জানিয়েছে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর দোছড়ি ও ১৩ মে জুমছড়ি বনে রক্তাক্ত অবস্থায় দুটি মৃত হাতি উদ্ধার করে বন বিভাগ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে