
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আট মামলায় ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পেকুয়া থানার তিনটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে জাফরকে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় জাফরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করে ২ জুলাই সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পেকুয়া থানায় নেওয়া হয়।
জাফরের আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আজ জাফরের জামিনের জন্য তাঁরা আবেদন করেননি। পরে জামিনের জন্য আবেদন করা হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে