
ধোঁয়া দেখে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে এক দম্পতি লাফ দিয়েছেন। এ সময় কোলে থাকা আট মাস বয়সী শিশু ছিটকে পড়ে মারা গেছে। গুরুতর আহত হয়েছেন দম্পতি। প্রবাল এক্সপ্রেস নামের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হামদান। আহত দম্পতি কক্সবাজার সদর থানার পিএমখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাঙ্গরঘোনা এলাকার সোলতান আহমদের ছেলে আবদুর রাজ্জাক (৩০) ও তাঁর স্ত্রী লিজা আক্তার (২০)।
স্থানীয় বাসিন্দারা জানান, কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎ শিশুসহ এক দম্পতিকে লাফ দিতে দেখা যায়। পরে তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হামদানকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নানা মো. মিজান জানান, গত ৩ এপ্রিল তাঁর মেয়ে, জামাতা ও নাতি কক্সবাজার থেকে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় তাঁর বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন থেকে জামাতা কক্সবাজারে ফিরে যান। ঘটনার দিন সকালে মেয়ে, নাতি ও জামাতা সাতকানিয়া থেকে প্রবাল এক্সপ্রেসে করে কক্সবাজারে যাচ্ছিলেন। জামাতা কক্সবাজারে একটি নুরানি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মোবাইল ফোন মেরামতের কাজ করেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ‘ড’ বগিতে সামান্য বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ধোঁয়া বের হয়। এতে বগির ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে শর্টসার্কিটের সমস্যাটি লোহাগাড়া স্টেশনে এসে সমাধান করা হয়েছে। তবে বৈদ্যুতিক সার্কিটের কারণে চলন্ত ট্রেন থেকে কেউ লাফ দেওয়ার বিষয়টি তিনি জানেন না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিমুল দত্ত বলেন, রাত সাড়ে ৮টার দিকে এক শিশু ও তার মা-বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে