কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাত দল পথ রোধ করে ডাকাতি চালিয়েছে। এ সময় তারা তিনজন যাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে হিমছড়ি ঢালায়।
অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্নাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৯) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান (২৫)। দুজনই পেশায় মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম জানান, ঈদগাঁওগামী দুটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাছ পরিবহনকারী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা সড়কে গাছ ফেলে যানবাহনগুলো থামিয়ে দেয়। এরপর যাত্রীদের অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় এবং তিনজন যাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, ‘তিনজন যাত্রীকে অপহরণের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। ডাকাতির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে