
কক্সবাজারের চকরিয়ায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানখেতে মাটি খুঁড়ে একটি বন্য হাতির মরদেহ পেয়েছেন বন বিভাগের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে একটি ধানখেত থেকে হাতির মরদেহটি পাওয়া যায়। বন বিভাগের ধারণা, এক মাস আগে বন্য হাতিকে হত্যা করে ধানখেতে মাটিচাপা দেওয়া হয়। হাতি হত্যার ঘটনা লুকাতে সেই মাটির ওপর ঝুপড়ি ঘর বানিয়ে ধানখেত পাহারা দেওয়া হচ্ছিল।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মাসখানেক আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতি হত্যা করা হয়। এরপর হাতির মরদেহ ধানখেতের মাটিতে পুঁতে ফেলা হয়। হাতি হত্যার খবর গোপন করতে পুঁতে রাখা স্থানে একটি ঝুপড়ি ঘর বানানো হয়। কয়েক দিন ধরে ওই স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল বনপ্রহরীরা দুর্গন্ধ পেয়ে বন বিভাগকে খবর দেন। এরপর বন বিভাগ ও পুলিশ মাটি খুঁড়ে হাতির মরদেহ উদ্ধার করে। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ময়নাতদন্তের আলামত সংগ্রহ করেন। এরপর সেখানেই হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। হাতিটির আনুমানিক বয়স ১০ বছর।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, হাতিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা উদ্ঘাটন করতে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে