কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বোন।
উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্তাতলী এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানান, রাতে ওই এলাকার আমির হামজার বসতবাড়িতে বন্য হাতি আক্রমণ করে। এতে পরিবারের সদস্যরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে হামজার দেড় বছর বয়সী ছেলে আবদুর রহমান ওরফে সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার (১০) গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা হাতি তাড়িয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহমানের মৃত্যু হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে