
কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় এক নারী ও দুই শিশু দগ্ধ হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়া ও বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ায় এসব ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলো আলী সিকদারপাড়ার রুমী আক্তার (২৮) ও তাঁর ছেলে মো. জিহাদ (৩) এবং বড়ঘোপ মাতবরপাড়ার সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান।
আলী আকবর ডেইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহজাহান জানান, আজ সকালে পানি গরম করতে গিয়ে চুলার আগুন লেগে তাঁর স্ত্রী রুমী ও ছেলে জিহাদ পুড়ে যায়। এ সময় জিহাদকে কোলে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন রুমী। পরে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অপর দিকে একই দিন সকাল ১০টার দিকে বড়ঘোপ মাতবরপাড়ার মীর কাশেমের ছেলে আব্দুর রহমান গরম পানিতে পুড়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নেছারুল করিম বলেন, রুমী আক্তারের শরীরের প্রায় ৬০ ভাগ ঝলসে গেছে। তাঁর ছেলে জিহাদের ৪০ ভাগ পুড়ে গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে আব্দুর রহমান কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান চিকিৎসক।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে