কক্সবাজারের ঈদগাঁওয়ে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেছেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র মুখোশধারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে গুলি করে। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে দিনের বেলায় কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে