
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
আনোয়ার সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের আরও তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ঈদগড়ের গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন। এ কারখানায় তৈরি অস্ত্রগুলো চক্রটি কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করে আসছে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, পলাতক অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে