
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জিম্মি ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ না পেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়েছিল বলে র্যাব জানিয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক এসব তথ্য জানান।
ফারুক জানান, শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৫ খবর পায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা কিছু রোহিঙ্গা নাগরিককে অপহরণ করে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য সিএনজিচালিত অটোরিকশায় টেকনাফের দক্ষিণ লম্বরী পাড়ার দিকে নিয়ে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে মেরিন ড্রাইভের লম্বরী পাড়ায় চেকপোস্ট স্থাপন করে র্যাব।
তল্লাশিকালে সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন নেয়ামত উল্লাহ (২৯) ও শাহ আলম (৩৭)। তাঁরা টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধার করা রোহিঙ্গাদের উখিয়া উপজেলার বালুখালী কাম্পের সামনে থেকে অপহরণ করা হয় জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁদের সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়। অটোরিকশায় জিম্মি করে অপহৃত একজনের কাছ থেকে ৩ লাখ ও অন্যদের কাছ থেকে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাঁদের মালয়েশিয়ায় পাচার করার হুমকি দেন অপহরণকারীরা। মুক্তিপণ আদায়ের জন্য অপহৃত ব্যক্তিদের মারধরও করা হয়। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারাই তালিকায় থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শিগগিরই এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে...
৮ মিনিট আগে
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রেমিকের নাম আসের আলী ওরফে রাজু (১৯)। গত ২৬ মার্চ রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়ার আইট গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুসহ তিন যুবক তাঁকে ধর্ষণ করেন। পুরো ঘটনার ভিডিও
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় পাটুলী ফেরিঘাটে টাইলসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক পথচারী মারা গেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এক্স-রে মেশিনটি অচল ছিল। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর চালু হলো ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক্স-রে মেশিন। গত ২৬ মার্চ ‘ভোলা সদর হাসপাতাল: বাড়তি খরচে নাকাল রোগী’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
৩১ মিনিট আগে