
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে রেজু খালের বেইলি ব্রিজ সংস্কারের কাজ শুরু করছে সড়ক ও জনপদ বিভাগ। এ জন্য আগামীকাল বুধবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজার সওজ’র নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) রোকনউদ্দিন খালেদ চৌধুরী জানান, প্রায় ৩ দশক আগে কক্সবাজার-টেকনাফ সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভের রামু-উখিয়ার রেজু খালের ওপর নির্মিত এক লেনের বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দ্রুত সেতুটি সংস্কার না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ ব্রিজের অদূরে আরেকটি ফোর লেনের গার্ডার ব্রিজের নির্মাণকাজও প্রায় দুই তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে