
চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।
জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে