
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার ৩০টি বার ও টুকরো জব্দ করা হয়েছে। যার ওজন তিন কেজির বেশি এবং মূল্য পৌনে ৪ কোটি টাকার অধিক। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম মো. আফসার আলী (২৮)। তিনি উপজেলার ঝাঝাডাংগা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সোনাসহ আফসারকে আটক করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনার একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমরে পরা কাপড়ের বেল্ট থেকে ছোটবড় ১৬টি সোনার বার এবং ১৪টি ছোট টুকরো জব্দ করা হয়। জব্দ সোনার আনুমানিক ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় আফসারের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে। আর জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে