
চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে পুলিশ কনস্টেবল শামীম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে তাঁর শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার মধ্যে দর্শনার জয়নগর চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি না ওঠায় তাঁর সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দর্শনার জয়নগর চেকপোস্ট ব্যারাক ঘিরে রেখেছে। বাইরের কাউকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, লাশ উদ্ধার করা হচ্ছে। এখনো তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে