
চুয়াডাঙ্গায় ঈদের পোশাক কিনতে যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন।
পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম বিপুল হোসেন (১৮)। তিনি সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।
বিপুলের চাচাতো ভাই শাকিল জানান, ঈদের নতুন পোশাক কেনার জন্য বিপুলসহ তিনজন মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। পথে মুন্না মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে ইজিবাইকের চালক ও দুই যাত্রী মারাত্মকভাবে জখম হন। পরে তাঁদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, রাত ৮টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক হওয়ায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে এক নারীকে ভর্তি রাখা হয়েছে।
বিপুলের মামাতো ভাই জান্টু বলেন, বিপুল বলছিল ইফতারের পর ঈদের পোশাক কিনতে চুয়াডাঙ্গায় যাবেন। কিন্তু তাঁর আর নতুন পোশাক কেনা হলো না। সে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। বাড়ির সবার আদরেরও ছিলেন। তাঁর মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছে না।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে বিপুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে সদর থানা-পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৯ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৫ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে