
ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম গোলাম মোর্তুজা। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
আজ রোববার সকালে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইমিগ্রেশন থেকে গোলাম মোর্তুজাকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়।
ওসি শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে