
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার যুবকের নাম বজলু ফারাজী (৩৫)। তিনি উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, হারদী গ্রামের খালপাড়ার কালু হোসেনের বাড়ি থেকে তাঁর স্ত্রীর পরিহিত মেক্সি কাপড় চুরি হয়। ওই কাপড় নির্যাতনের শিকার ওই যুবক নিজেই পরে বিভিন্ন বাড়ির জানালা দিয়ে উঁকি মারেন। গতকাল রাত ৩টার দিকে ভুক্তভোগী কালু ঘুম থেকে উঠলে প্রতিবেশী জসির বাড়ির জানালা দিয়ে মেক্সি পরিহিত একজনকে উঁকি দিতে দেখেন।
পরে তাঁকে ধরে ফেলেন। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হলে বজলু ফারাজীকে একটি কাঁঠালগাছে বেঁধে সারা রাত নির্যাতন চালায়। মারধরের একপর্যায়ে বজলুর পরনের মেক্সিতে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুন লাগিয়ে দেয়। পরে এলাকাবাসীই তাঁকে আগুন থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম তাঁকে পুলিশের কাছে তুলে দেন।
জানতে চাইলে হারদী ইউনিয়নের খালপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে চুরি করতে গিয়ে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। তাকে ধরে অনেকে মারধর করেছে। সকাল ৬টার দিকে আমি জানতে পারলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিয়ে তাকে প্রশাসনের জিম্মায় তুলে দিয়েছি।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার হওয়া যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে