
কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। এ সময় তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং আমির হামজার গাড়িচালক সাদ্দাম হোসেন।
অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িত ব্যক্তিরা হলেন হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাঁর ছেলে শাহরিয়ার ও রিমন।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে সংসদ সদস্য আমির হামজা একটি গাড়িতে এবং তিনি ও তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁদের গাড়ির সামনে এসে গতি রোধ করে। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইকচালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
আবু বক্কর আরও জানান, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তাঁর ওপর হামলা চালান। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে তাঁর বোন গাড়ি থেকে নেমে এলে তাঁকে ও এমপি আমির হামজার উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।
খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।
এ বিষয়ে সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে