চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ আহমেদ (২৩) নামের এক যুবকের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফরিদপুর-গড়চাপড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মোটরসাইকেলসহ তাঁর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার বাদেমাজু গ্রামের গরুর ব্যাপারী জয়নালের আহমেদের ছেলে সবুজ আহমেদ পেশায় পুরোনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের লোকজন সকালে দেখতে পায় মোটরসাইকেলের নিচে সবুজের পোড়া লাশ চাপা দেওয়া রয়েছে। বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সবুজ পুরোনো মোটরসাইকেলের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে তাঁর পোড়া লাশ ও মোটরসাইকেল দেখতে খবর দেয় স্থানীয়র।
আনিসুজ্জামান আরও বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশি তদন্ত চলছে। দ্রুতই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে