
চুয়াডাঙ্গায় হাফেজ ছেলের ছুরিকাঘাতে দোদুল হোসেন (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে পৌর শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত কিশোরকে (১৭) আটক করে।
নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।
নিহত দোদুল হোসেনের মেয়ে মোছা. ঋতু বলেন, ‘রিফাত হাফেজ। আসক্তি বেড়ে যাওয়ায় আব্বু তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করতেন। আজ (শনিবার) সকালে মোবাইল কেড়ে নিয়েছিলেন। রাতে আব্বু ঘরে তারাবির নামাজ পড়ছিলেন। আম্মু অজু করছিলেন। আমি পাশের রুমে ছিলাম। হঠাৎ আব্বুর চিৎকার শুনে দ্রুত গিয়ে দেখি রিফাতের হাতে ছুরি। সে আব্বুর গায়ে এলোপাতাড়ি আঘাত করছে আর আব্বু ঠেকানোর চেষ্টা করছেন। আমি আর আম্মু কোনো রকমে রিফাতকে ধরে সরিয়েছি। পরে পাড়ার লোকজন এসে আব্বুকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আব্বু মারা যান।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, ‘ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে