
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে ২২ থেকে ২৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর পরিবর্তন করা হয় প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এত বড় ঘটনা ঘটলেও জানানো হয়নি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসককে।
আজকের পত্রিকার প্রতিবেদকের কাছে জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসন ঘটনার শিকার শিক্ষার্থীদের রোল নম্বর বোর্ডে পাঠাবে, যাতে বিশেষ দৃষ্টিকোণে দেখা হয় তাদের।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি এম তারিক-উজ-জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে তো কেন্দ্রসচিবের জানানোর প্রয়োজন ছিল। আমরা সেখানে যেতাম। পরিদর্শন করে দেখতাম কী অবস্থা। প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। যা-ই হোক, বিষয়টি এখন আপনি আমাদের নজরে দিলেন। আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব।’
পরে রাত ১০টা ১৫ মিনিটে তারিক-উজ-জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিসি। ওই কেন্দ্রের সচিব চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জান্নাত আলী ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসন ঘটনার শিকার শিক্ষার্থীদের রোল নম্বর বোর্ডে পাঠাবে, যাতে বিশেষ দৃষ্টিকোণে দেখা হয় তাদের।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে