চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আজ বৃহস্পতিবার উপজেলার চিৎলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইখলাস উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি তিনি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ঈদ করতে আসেন। আর আহতরা হলেন মো. মুসা (২৫) ও মো. রাজু (১৮)।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, ‘বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী।’
তিনি আরও বলেন, ‘আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহবুবা মুস্তারী বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম অবস্থায় দুজন হাসপাতালে আসে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে মুসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে