
চট্টগ্রামের খুলশীতে আমেনা নামে এক গৃহকর্মীকে ধর্ষণের পর ছয়তলা থেকে ফেলে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আরেক পুরুষ গৃহকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ১৭ এপ্রিল হত্যার ঘটনাটি ঘটলেও আজ বুধবার (২৬ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।
ঘটনার রাতেই ফ্ল্যাটের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। নিহত গৃহকর্মী ওই বাসায় কাজ শুরু করেন প্রায় আড়াই মাস আগে। আর গ্রেপ্তার গৃহকর্মী একই বাসায় দুই বছর ধরে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় আরেক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ এপ্রিল আদালতে আসামি মেয়েটিকে ধর্ষণের পর হত্যার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’
ওসি আরও বলেন, ‘ধর্ষণের পর ভুক্তভোগী গৃহকর্তাসহ পুলিশকে জানানোর কথা বললে বাসার বারান্দা দিয়ে তাঁকে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ সময় বাসার গৃহকর্তাসহ পরিবারের অন্য লোকজন ঘুমিয়ে ছিলেন।’
নিহত গৃহকর্মী আমেনা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট এলাকার সর্দারবাড়ীর হাবিবুর রহমানের মেয়ে। গ্রেপ্তার গৃহকর্মী কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, দক্ষিণ খুলশীর ২ নম্বর রোডের ১০১ নম্বর র্যাংগস এফসি বাড়ির বি-৬ ফ্ল্যাটে বসবাস করেন চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজি ছাবের আহমদের ছেলে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৩২)। তাঁর বাসার বারান্দা থেকে মেয়েটিকে নিচে ফেলে হত্যা করা হয়েছে। ১৭ এপ্রিল সকালে ওই ভবনের এক ইলেকট্রিশিয়ান গৃহকর্তা সাইফুলের মোবাইল ফোনে কল দিয়ে তাঁর গৃহকর্মী আমেনাকে (২০) দ্বিতীয় তলার সানশিটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কথা জানান। এ সময় আরেক গৃহকর্মীকে (২০) আবাসিক এলাকার মুখ থেকে স্থানীয়রা আটকে রাখার কথাও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে