
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে।
জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
জসীমের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে তিনি জসীমের মরদেহ শনাক্ত করেছেন। জসীম ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
কাশেম বলেন, জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহে পচন ধরেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে