
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সময়টি অত্যন্ত কঠিন। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা দায়িত্ব গ্রহণ করেছি, এর মধ্যেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হলো। আমাদের জ্বালানির মূল উৎস যেহেতু ওই অঞ্চল, তাই বাংলাদেশসহ সব দেশেই এর প্রভাব পড়ছে, তবে আমাদের ওপর চাপটা অনেক বেশি।
তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকে, তবে এই চাপ আরও বাড়বে।
জ্বালানি নিরাপত্তার বিষয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কলকারখানা ও বিদ্যুৎ খাতে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য ভালো ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশ তেলের দাম বাড়ালেও বাংলাদেশ এখনো তেল, বাস ভাড়া বা নিত্যপণ্যের দাম বাড়ায়নি। ঈদযাত্রায় তেলের সংকটে কেউ আটকে থাকেনি এবং সবাই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। তবে পরিস্থিতির অবনতি হলে শেষ পর্যন্ত এই চাপ জনগণের ওপর আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
পূর্ববর্তী সরকারের কাছ থেকে পাওয়া অর্থনীতিকে ‘নিম্নগতির’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, আমরা যে অর্থনীতি হাতে পেয়েছি তাতে দারিদ্র্য বাড়ছে, চাকরি ও বিনিয়োগ কমছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী দিনরাত কাজ করছেন।
তিনি দুর্নীতি ও অপচয় বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বিগত দিনের মতো দুর্নীতি করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের উদাহরণ টেনে তিনি জনগণকে অপচয় রোধ ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করার আহ্বান জানান।
এবারের ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বিগত বছরগুলোতে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ বা কারখানা ভাঙচুরের ঘটনা ঘটলেও এবার আগেভাগেই বেতনের ব্যবস্থা করা হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে