চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ১০ বছর আগে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সুজন দাশ (৩৫) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন। পরে আদালত সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সুজন দাশকে দণ্ড দিয়েছেন।
সেলিম উল্লাহ চৌধুরী আরও বলেন, মামলাটি শুরুতে দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) বিচারাধীন থাকলেও আদালত পরে ঘটনাটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ৩০৪ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করেন।
মামলার নথি অনুযায়ী, নিহত টিটন দে তার মা সুমি দের সঙ্গে চান্দগাঁও এলাকার সিঅ্যান্ডবি-বিএফআইডিসি সড়কের একটি বাসায় থাকত। সুমি দে একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন আত্মীয় সুজন দাশ ও তাঁর পরিবার।
২০১৫ সালের ১১ জুলাই সুমি দে কাজে গেলে টিটনকে বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী। পরদিন ১২ জুলাই দুপুরে শিশুটিকে গোসল করানো নিয়ে সুজন দাশের সঙ্গে সুমির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন দাশ শিশুটিকে মারধর করলে টিটন গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত শিশুর মা সুমি দে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে