
পাহাড় ধসে খুঁটি উপড়ে যাওয়ায় রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ইউনিয়নের বাসিন্দারা।
গত শনিবার থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আজ সোমবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সচল হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
জানা গেছে, এই ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক বিদ্যুৎ গ্রহীতা রয়েছেন। পাহাড় ধসে খুঁটি উপড়ে যাওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এমন অবস্থায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে তাঁদের।
স্থানীয় ব্যবসায়ী আবু হানিফ বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য করা দুরূহ হয়ে পড়ছে। ফ্রিজের কাঁচামাল ও মাছ-মাংস পচে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোস্তফা বলেন, তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। মোটরের পানি তোলা, মোবাইল চার্জসহ নানান অসুবিধায় পড়েছে এলাকার মানুষজন।
মহালছড়ি বিদ্যুৎ বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক প্রকৌশলী মো. হাসানুল্লা জানান, পাহাড় ধসের কারণে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে