
চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের বিল দিতে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকার সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এ ঘটনা ঘটে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভূমিষ্ঠ হওয়া নবজাতকের স্বজনেরাই এক ব্যক্তির কাছে স্বেচ্ছায় দত্তক দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে পাশের উপজেলার বিজয় দাশের স্ত্রী জয়া দাশ তাঁর মা-বাবার সঙ্গে প্রসববেদনা নিয়ে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি হন। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়।
নবজাতকের নানা পরিমল দাশ বলেন, ‘মেয়ের সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তাদের সংসারে একটা বাচ্চা আছে। মেয়ে চাকরি করত, এখন চাকরিও নেই। অভাবের কারণে নবজাতককে অন্যের কাছে দত্তক দিতে হয়েছে। বিনিময়ে হাসপাতালের বিল আর অল্প কিছু টাকা দিয়েছে। শিশুটাকে ওই হাসপাতালের একজন নার্স নিয়েছেন তাঁর নিঃসন্তান আত্মীয়ের জন্য। নার্সের সহায়তায় কাজটি করেছি আমরা।’
জয়া দাশের স্বজনেরা জানান, সন্তান প্রসবের পর টাকা না থাকার কথাটি হাসপাতালের নার্সকে জানালে তিনি (নার্স) নবজাতককে বিক্রির প্রস্তাব দেন। পরে নার্সের সহায়তায় তাঁর নিঃসন্তান এক আত্মীয়ের কথা বলে হাসপাতালের ১২ হাজার টাকা বিল পরিশোধ এবং তাঁদের ৫ হাজার টাকা দিয়ে বাচ্চাটি নিয়ে নেন নার্স। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়।
জানতে চাইলে চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্তরা এসে একটি লিখিত নিয়ে বাচ্চাটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছেন। দুই পরিবারের সমঝোতায় এটি হয়েছে।’
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেবুন্নেছা বলেন, ‘ঘটনাটি জানতে পেরে হাসপাতালটিতে আমাদের একটি টিমকে পাঠাই। দুই পক্ষের সমঝোতায় কাজটি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত ছিল।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে