সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।
উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।
এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে