চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইটে (ইংরেজি বর্ষবরণ) সৈকতে যাওয়া নিরুৎসাহ ও অনুমতি ছাড়া সড়ক কিংবা উন্মুক্ত জায়গা বা ছাদে ডিজে পার্টি, নাচ-গানসহ সব ধরনের অনুষ্ঠান-সভা-সমাবেশ, শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া আতশবাজি, পটকা, ফানুস ওড়ানো নিষিদ্ধসহ আরও একাধিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ্য করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে সিএমপির অফিশিয়াল ফেসবুকে পেজে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরীর শান্তিশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ এবং জনজীবন স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮, ২৯ ও ৩০ ধারার ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর পতেঙ্গায় সি বিচ ও আনোয়ারায় অবস্থিত পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।
একই সময় মহানগর এলাকায় সব বার ও মদের দোকান বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।
একই সঙ্গে বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, উচ্চশব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ড, নারীদের প্রতি হয়রানি বা ইভ টিজিং এবং যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় সিএমপি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে