
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্যের একটি কমিটি।
এদিকে রোববার বিকেলে ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. শাহিরুল হাসানকে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদায়ী এমডি টিপু সুলতানের বিরুদ্ধে তদন্তের বিষয়ে কমিটির প্রধান বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভিন বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি। এর মধ্যে মেঘনার এমডি মো. টিপু সুলতান আজ অবসরে গেলেন। সেখানে এমডি হিসেবে নতুন একজনকে পদায়ন (চলতি দায়িত্ব) করা হয়েছে। নতুন এমডির কাছ থেকে নিশ্চয় ভালো কিছু পাব আমরা।’
বিপিসি সূত্রে জানা যায়, সম্প্রতি কর্মচারীদের ১৪৭টি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হয়। এরই অংশ হিসেবে ৪ জুলাই ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অধীনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ১৭ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষার ছয় দিন পর প্রকাশিত ফলাফলে ৯৮১ জন পাস করেন। কিন্তু রেজাল্ট শিট নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রকাশিত ফলাফলে পরীক্ষায় বসেনি এমন অনেককে পাস করিয়ে দেওয়ার অভিযোগ করেন মো. জিহাদ নামের এক ভুক্তভোগী। এ নিয়ে কোনো ধরনের বক্তব্যও আসেনি মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ থেকে।
বিপিসি থেকে প্রাপ্ত তথ্যমতে, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিপিসি ১৬ জুলাই বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দিতে পারেনি। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এই অবস্থায় আজ মেঘনা পেট্রোলিয়ামের এমডি মো. টিপু সুলতান অবসরে চলে গেলেন।
দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে মো. টিপু সুলতানের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আরও খবর পড়ুন:

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪৩ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে