
চট্টগ্রামের আনোয়ারায় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ বুধবার উপজেলার রায়পুর ইউনিয়ন সড়কে এ বিক্ষোভ কর তারা। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসার সামনে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভকারীরা মামলার আসামি আবু তাহেরের দোকানে ভাঙচুর চালায়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২৭ এপ্রিল রাতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পূর্বগহিরা এলাকার একটি মুদিদোকানে ভুক্তভোগীকে আটকে দলবদ্ধ ধর্ষণ করেন আসামিরা।
এ ঘটনায় ২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসেনকে (২২) আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন। তবে ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিকটিমের পরিবার ঘটনার পর দেরিতে মামলা করায় আসামিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ করছে। আশা করছি, শিগগির গ্রেপ্তার করতে সক্ষম হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে