
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেসক্লাবের ৯ সদস্যের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান তনয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ।
সোমবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এ ছাড়া নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারিয়াম আক্তার শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার শহরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফি হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্য ঢাকা ডায়েরির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল হাকিম বাপ্পী, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেস দ্য পিপলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিন আরমান। পাশাপাশি, কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু ও সময় জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুদীপ্ত সাহা।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘“সর্বদা সত্যের সন্ধানে” স্লোগান ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সব সময় কাজ করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সামনেও ক্লাবের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
সদ্য মনোনীত সভাপতি মো. আতিকুর রহমান তনয় বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এই পদবি আমার কাছে শুধু পদ নয়, এটি আমার কাছে একটি দায়িত্ব। শুরু থেকে দেখে এসেছি কুবি প্রেসক্লাব শুধু সংবাদ সংগ্রহ বা প্রচারের কেন্দ্র নয়, বরং এটি সত্য, ন্যায় ও দায়িত্ববোধের চর্চার জায়গা। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে, কমিটির সকলের সহযোগিতায় কুবি প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে