
গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। এতে কাপ্তাইয়ে অবস্থিত পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। চালু করা সম্ভব হয়েছে পানিবিদ্যুৎ কেন্দ্রের সব কটি—অর্থাৎ, পাঁচটি ইউনিট। এগুলো থেকে সর্বমোট ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজ রোববার সকাল ১০টা ১৫ মিনিটে মোবাইল ফোনে জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ছে। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে (রোববার সকাল ১০টায়) ৯০.৬০ ফুট মিন সি লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আরও বলেন, পানি বাড়ার কারণে বর্তমানে এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলোই সচল রয়েছে। এই পাঁচ ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। রোববার সকাল ১০টা পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ২৬ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে এত দিন পানির অভাবে শুধু দুই থেকে তিনটি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে পানি বাড়ার ফলে পাঁচটি ইউনিট সচল করা হয়েছে। এই পাঁচ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে