
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে চট্টগ্রামের জামাল খানে আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ অপরাধে সরকারি ওই প্রতিষ্ঠানকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার শুনানি শেষে জরিমানার এ আদেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত ওই জায়গায় পাহাড় কর্তনের সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কাটার সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে।
তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত (২০১০)-এর ৬(খ) ধারার অপরাধের জন্য ধারা-৭-এর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য পরিবেশের ক্ষতি নিরূপণ করা হয়েছে।
‘সংশ্লিষ্ট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটায় ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হলো (প্রতি ঘনফুট ১০০ টাকা হারে)। সেই সঙ্গে কাটা স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে আনাসহ অনুমোদন ব্যতীত কোনো ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।’
শুনানিকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন হাজির হন। আর প্রসিকিউশনের পক্ষে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান এবং সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে