রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মোহনা আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব ফ্ল্যাটে অনেক দিন ধরে থাকেন একমাত্র মেয়েকে নিয়ে শিউলি চাকমা। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এ বিষয়ে শিউলি চাকমা মোবাইল ফোনে বলেন, ‘ভবনের গেট তালাবদ্ধ থাকে। গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। ঘটনার খবর পাই আজ ভোরে। আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাঠা জীবন–যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল।’
শিউলি চাকমা আরও বলেন, ‘আমি তো কোনো রাজনীতি করি না, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি-তাহলে আমার অনেক কষ্টে কেনা বাইক পুড়ে দিল কেন?’ তিনি নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানান। রাঙামাটি থেকে ফিরে জুরাছড়ি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
জুরাছড়ি থানার উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, ‘ঘটনা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এখনই যা করার করা হচ্ছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে