চট্টগ্রামে ৫৩ দিনের ব্যবধানে চারবার ডিসি পরিবর্তন করা হয়েছে। প্রশাসনের অভ্যন্তরে এ ধরনের ঘন ঘন রদবদলকে অনেকেই অস্বাভাবিক হিসেবে দেখছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সর্বশেষ চট্টগ্রামের জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে, চট্টগ্রামে যোগদানের মাত্র ২৫ দিনের মাথায় বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। তিনি ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেছিলেন।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন ফরিদা খানম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠার পর যোগদানের এক বছর না পেরোতেই চলতি বছরের ২১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ফরিদা খানমকে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হয়।
তাঁর জায়গায় চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে। তবে ওই কর্মকর্তাকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও যোগদানের আগেই সে আদেশ বাতিল করে সরকার।
এরপর ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণলায়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয় তৎকালীন ফেনী জেলা প্রশাসকের হিসেবে দায়িত্বে থাকা সাইফুল ইসলামকে। ওই প্রজ্ঞাপন জারির পর ১৯ অক্টোবর সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।
যদিও মন্ত্রণালয় বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে