
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইয়ের কাজে যায়। সেখানে কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙামাটি ফিরছিলেন।
ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে ওঠার সময় ঢালাইয়ের মেশিনসহ মিনিট্রাক প্রায় ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং কমপক্ষে ২০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য, কাউখালী থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এই প্রতিবেদন লেখার সময় অবধি নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে