চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুরপাড়ের পশ্চিমে রেললাইনসংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচে ডোবা থেকে আনুমানিক ৬২ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার শিকারপুর ইউনিয়ন মদুনাঘাট এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ মেলে। একই দিন হাটহাজারী পৌরসভায় আলমপুর গ্রামে পুকুরে আনুমানিক ৫৫ বছর বয়সী আরও এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা লাশ দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল ও আজ দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে