
চট্টগ্রামের আনোয়ারার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন মোহাম্মদ লোকমান (২৬) নামে ব্যাংকের ক্যাশিয়ার। এ ঘটনায় আজ বুধবার থানায় এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত যুবকের সন্ধানে অভিযান চালাচ্ছে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাতরী এলাকার বাসিন্দা মোহাম্মদ লোকমান ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে এক বছর ধরে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে আট লাখ টাকার একটি চেক নিয়ে স্থানীয় কৃষি ব্যাংকে যান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও ক্যাশিয়ার ব্যাংক থেকে না আসায় একাধিকবার ফোন করেন এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ ওয়াশিম। পরে কৃষি ব্যাংকের শাখা এবং পার্শ্ববর্তী তাঁর বাড়িতে গিয়েও কোনো সন্ধায় না পাওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আট লাখ টাকার একটি চেক নিয়ে তাকে কৃষি ব্যাংকের শাখায় পাঠানো হয়। টাকা নিয়ে আসতে দেরি দেখে একাধিকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ থাকায় কৃষি ব্যাংক, তার বাড়ি, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাইনি। এদিকে এজেন্ট ব্যাংকের ভল্টে থাকা নগদ চার লাখ টাকাও নিয়ে যায় সে। এটি তার পূর্বপরিকল্পিত।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে